ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে অটোরিকশা উল্টে কলেজছাত্রী নিহত

রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে রাবান চাকমা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।শুক্রবার দুপুরে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের পেয়ারা বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী রাজস্থলী কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। তিনি বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির এলাকার প্রিয়ব্রত চাকমার মেয়ে।


তাৎক্ষণিক আহতদের বিস্তারিত জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাপ্তাইয়ের রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের পেয়ারা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্রী রাবানা চাকমার মৃত্যু হয় এবং আরও দুই যাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অটোরিকশাটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑